Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

থানার ভিতর মিলল ওসির ঝুলন্ত মরদেহ

প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৫:১৩ পিএম  (ভিজিটর : ২৩১)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার থানার ভিতরের দোতলার শয়ন কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওসি আল আমিন জাজিরা থানার দ্বিতীয় তলায় একটি কক্ষে থাকতেন। তিনি ওই কক্ষের ভেতর থেকে দরজা লাগিয়ে জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করেন বলে নিশ্চিত করেন শরীয়তপুর পুলিশ সুপার নজরুল ইসলাম।

আল আমিন ২০২৪ সালের ২৪ অক্টোবর জাজিরা থানায় যোগদান করেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়।

শরীয়তপুর পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে সে থানার দোতলায় শয়ন কক্ষে আত্মহত্যা করেছেন। মরদেহটি এখনো যেখানে ঝুলানো ছিল সেখানেই ঝুলানো আছে। ময়নাতদন্তের পরে বাকিটা নিশ্চিত হওয়া যাবে।
 
শরীয়তপুর জেলার প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল জাজিরা থানায় উপস্থিত আছেন।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝