Dhaka, Friday | 4 September 2026
         
English Edition
   
Epaper | Friday | 4 September 2026 | English
শিরোনাম:

নোয়াখালীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ পিএম  (ভিজিটর : ৯)

শ্রী শ্রী জন্মাষ্টমী উৎসব-২০২৬ উপলক্ষে নোয়াখালীর চাটখিলে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে সকালে চাটখিল পৌরসভার শ্রী যুবরাজ মায়ের মন্দির থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি চাটখিল পৌরসভার গৌরনিতাই সেবাশ্রমে এসে পরে সেখানে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার গৌরনিতাই সেবাশ্রমে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানের উদ্বোধন করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব বাবু নারায়ণ মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট নোয়াখালী জেলার সদস্য বাবু জয় দেব সূত্রধর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির নোয়াখালী জেলা শাখার সদস্য বাবু সমীর পাল।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ, চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজয় মজুমদার।

এ সময় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ ও মানবকল্যাণের শিক্ষা তুলে ধরেন। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতায় সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

এফপি/অ



সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝