Dhaka, Wednesday | 2 September 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 2 September 2026 | English
শিরোনাম:

নাটোরে ১০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তি আটক

প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ পিএম  (ভিজিটর : ৪৪)
 র‍্যাবের অভিযানে আটকৃত ব্যক্তি

র‍্যাবের অভিযানে আটকৃত ব্যক্তি

নাটোরে র‍্যাবের অভিযানে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার বনবেলঘরিয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র‍্যাব-৫ ও র‍্যাব-১২-এর যৌথ দল।

বুধবার (২ সেপ্টেম্বর) র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে র‍্যাব-৫-এর রাজশাহী সিপিসি-২, নাটোর ক্যাম্প ও সদর কোম্পানি এবং র‍্যাব-১২-এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নাটোর সদর থানাধীন বনবেলঘরিয়া বাইপাস বাসস্ট্যান্ড এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নীলফামারী জেলার ডিমলা থানার সাংগরাবাড়ী এলাকার মৃত আব্দুল গণির ছেলে মো. শফিকুল ইসলাম (৫৫) এবং একই এলাকার আব্দুল মাজেদের ছেলে মো. মিজানুর রহমান (৩৮)।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের সঙ্গে থাকা কাপড় বহনের ব্যাগ ও চালের বস্তা তল্লাশি করে ১০ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক সংগ্রহ ও পরিবহনের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলেও জানায় সংস্থাটি।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝