Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু

চলতি বছরে মৃত্যু ছাড়াল ১০০

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম আপডেট: ০১.০৯.২০২৬ ৭:৪৮ পিএম  (ভিজিটর : ২৪)
ডিজাইনঃ দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

ডিজাইনঃ দ্য ফাইন্যান্সিয়াল পোস্ট

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩২৪ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৯ জন, ঢাকা বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে ২৯৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৩৮ জন, খুলনা বিভাগে ২৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৩৪ জন ও সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন।

চলতি বছরের ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ১৭০ জন।

চলতি বছরে এ যাবৎ মোট ৩৪ হাজার ৩৮৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে এক হাজার ১৮০ জন চিকিৎসাধীন।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে ৪১৩ জনের মৃত্যু হয়।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ডেঙ্গুতে ৫৭৫ জনের মৃত্যু হয়।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। সে বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝