প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৫ পিএম (ভিজিটর : ৯)
বর্ণাঢ্য র্যালি, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বগুড়ার সারিয়াকান্দিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পরে উপজেলা বিএনপির উদ্যোগে একটি র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূর এ আজম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ শ্যামল ও মহিদুল ইসলামসহ নেতারা।
বিকেলে পৌর বিএনপির উদ্যোগেও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে পাবলিক মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। পৌর বিএনপির সভাপতি সাহাদৎ হোসেন সনির সভাপতিত্বে সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনের কর্মসূচির শেষপর্বে সন্ধ্যায় পাবলিক মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।