Dhaka, Tuesday | 1 September 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 1 September 2026 | English
শিরোনাম:

গোয়ালন্দে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা

প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৮ পিএম  (ভিজিটর : ৯)

রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ বাজারসংলগ্ন বিএনপি কার্যালয়ে আলোচনা সভা শেষে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কৃষকবিষয়ক সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেনের সঞ্চালনায় সভায় রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা মজিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝