Dhaka, Saturday | 29 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 29 August 2026 | English
শিরোনাম:

চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম আপডেট: ২৯.০৮.২০২৬ ৩:০২ পিএম  (ভিজিটর : ১২)

আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশনের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জেলার বিশ্বরোড মোড়সংলগ্ন সংগঠনটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আলহাজ্ব শহীদ হাবিবুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আশরাফুল ইসলাম রঞ্জু। সংগঠনের মহাসচিব মো. শাহীন আকতার স্বাগত বক্তব্য দেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মো. রিপন আলী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. নাসিরুল ইসলাম।

আলোচনা সভায় সংগঠনের ভাইস চেয়ারম্যান ও দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মো. এনামুল হক নাসিম, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বদিরুজ্জামান রাজা বাবু, প্রধান উপদেষ্টা ও দৈনিক আমার সংগ্রামের ভোলাহাট প্রতিনিধি মোহা. রবিউল ইসলাম, সাদিকুল রহমান সানি, যুগ্ম মহাসচিব ও দৈনিক বাংলা নবকণ্ঠের জেলা প্রতিনিধি মো. ইমাম হাসান জুয়েল, অর্থসচিব মো. আবুল কাসেম এবং তথ্য ও প্রচার সম্পাদক মো. মাহিদুল ইসলাম ফরহাদসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়; মানুষের কথা বলা, সত্য তুলে ধরা এবং সমাজের অসংগতি ও অন্যায়ের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা রাখার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের সততা, সত্যনিষ্ঠতা ও নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

তাঁরা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার, গুজব ও অপতথ্যের প্রবাহ এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা বর্তমানে সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। তাই সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই ও নিরপেক্ষতা নিশ্চিত করার পাশাপাশি পাঠকের আস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দিতে হবে। জনস্বার্থ ও সত্যকে সাংবাদিকতার মূল ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।

বক্তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক অ্যাসোসিয়েশন গত ছয় বছর ধরে সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করে আসছে। আগামী দিনে সাংবাদিকদের কল্যাণে সংগঠনটির কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জেলার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অনিয়মের বিষয়গুলো আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝