Dhaka, Saturday | 15 August 2026
         
English Edition
   
Epaper | Saturday | 15 August 2026 | English
শিরোনাম:

মোংলায় নাশকতা প্রতিরোধে পুলিশের অভিযানে আ. লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম আপডেট: ১৫.০৮.২০২৬ ৩:৪০ পিএম  (ভিজিটর : ৪৭)

নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে মোংলায় বিশেষ অভিযান চালিয়ে মোংলা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ মজনু গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১৪ আগস্ট) গভীর রাতে  মোংলা থানা-পুলিশের একটি চৌকস দল পৌর শহরের  ৯ নং ওয়ার্ড  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা নাশকতা প্রতিরোধে পুলিশ নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে মজনু গাজীকে আটক করা হয়।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মজনু গাজীকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা  হবে।

তিনি আরও জানান, শহরের নিরাপত্তা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝