Dhaka, Friday | 14 August 2026
         
English Edition
   
Epaper | Friday | 14 August 2026 | English
শিরোনাম:

বিদেশ যেতে না পারায় বাবার ওপর অভিমান, বিষপানে যুবকের মৃত্যু

প্রকাশ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  (ভিজিটর : ৪১)

বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে অভিমান করে ঘাসমারা বিষপান করে সাহাবুদ্দিন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ আগস্ট ২০২৬) সন্ধ্যায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের বৈদ্যনাথপুর মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুদ্দিন হারদি ইউনিয়নের গোপালদিয়াড় গ্রামের আশরাফুল হোসেনের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে বিদেশ যাওয়ার জন্য বাবার কাছে টাকা চেয়ে আসছিলেন সাহাবুদ্দিন। তবে আর্থিক সামর্থ্য না থাকায় বাবা তাকে বিদেশে পাঠাতে পারবেন না বলে জানান। এ নিয়ে অভিমান করে বুধবার সন্ধ্যায় বৈদ্যনাথপুর মোড় এলাকায় ঘাসমারা বিষপান করেন তিনি।

বিষপানের পর শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় লোকজনের কাছে বিষয়টি জানান সাহাবুদ্দিন। পরে তাকে হারদি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে শুক্রবার মধ্যরাতে রাজশাহীতে নেওয়ার পথে  সাহাবুদ্দিনের মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন সংগ্রহ করা হবে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়নি।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝