Dhaka, Thursday | 13 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 13 August 2026 | English
শিরোনাম:

মোংলায় টাস্কফোর্সের অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ীকে সাজা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ২:১৮ পিএম  (ভিজিটর : ১৩)

বাগেরহাটের মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (জেলা কার্যালয়, বাগেরহাট), আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে তিন মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল থেকে মোংলা  উপজেলার দিগরাজ, বৈরাগীখালী ও পৌর শহরের  রাতারাতি কলোনী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক ও দণ্ড প্রদান করা হয়।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ মাধ্যমে এ সাজা প্রদান করেন শারমিন আক্তার সুমী।

আদালতের মামলা সূত্রে জানা যায়: মোংলা পৌর শহরের ৬ নং ওয়ার্ডে সকাল ১১  টায়  রাতারাতি কলোনী এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুয়েল সরদার (৩০)কে  ইয়াবাসহ আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলামের দাখিলকৃত প্রসিকিউশনের ভিত্তিতে তাকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সকাল সাড়ে ৯ টায় বৈরাগীখালী এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ রাহুল বিশ্বাস (৩৫)কে  গ্রেফতার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদারের প্রসিকিউশনে তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 সকাল সাড়ে ৮ টায়  মোংলা দিগরাজ এলাকা থেকে গাঁজাসহ লিপন কুমার মন্ডল (৪০)কে  আটক করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস, এম, জাফরুল আলমের দাখিলকৃত প্রসিকিউশনে তাকে ০৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জেলা মাদকদ্রব্য  নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান জানান, মাদকমুক্ত সমাজ গঠনে মোংলা এলাকায় এ ধরণের টাস্কফোর্স ও মোবাইল কোর্টের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

মোংলা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  শারমিন আক্তার সুমী বলেন, মরণ নেশা ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন 
মাদক একটি জাতির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো মারাত্মক নেশা।

যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে মাদকবিরোধী অভিযান ও কঠোর আইনি পদক্ষেপ অত্যন্ত জরুরি। প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের  এমন সাহসী ও নিয়মিত উদ্যোগ অপরাধীদের মনে ভয় সৃষ্টি করার পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত প্রতিরোধ গড়া প্রয়োজন। 

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝