Dhaka, Tuesday | 11 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 11 August 2026 | English
শিরোনাম:

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৭:১৯ পিএম  (ভিজিটর : ২১)

বাবা হোর্হে মেসির চিরবিদায়ে ফুটবল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতি নিয়েছেন আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। দীর্ঘদিনের অসুস্থতার পর আর্জেন্টিনার রোজারিওর একটি ক্লিনিকে ৬৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোর্হে মেসি। জীবনের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে এবং ব্যক্তিগত এই শোক সামলে উঠতে পেশাদার ফুটবল ক্যারিয়ারের সব কার্যক্রম আপাতত স্থগিত রেখেছেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবল তারকা।

ইন্টার মায়ামির হয়ে আবার কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে কোনো তারিখ প্রকাশ করেননি মেসি। তার বিশ্বসেরা ফুটবল তারকা হয়ে ওঠার পেছনে বাবা হোর্হে মেসির ভূমিকা ছিল অনস্বীকার্য। একসময় একটি স্টিল কারখানার তদারককারী হিসেবে কাজ করলেও পরবর্তীতে ছেলের মূল এজেন্ট ও প্রধান কৌশলগত উপদেষ্টা হয়ে ওঠেন তিনি।

মাত্র ১৩ বছর বয়সে মেসিকে আর্জেন্টিনা থেকে স্পেনে নিয়ে যাওয়া এবং বার্সেলোনার যুব একাডেমিতে যুক্ত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল হোর্হের। শৈশবে মেসির শারীরিক বৃদ্ধিজনিত হরমোন চিকিৎসার খরচ যোগাতে ক্লাবকে রাজি করানো থেকে শুরু করে ক্যারিয়ারের প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে ছায়ার মতো পাশে ছিলেন তিনি।

মৃত্যুকালে হোর্হে মেসি স্ত্রী সেলিয়া কুচ্চিত্তিনি এবং চার সন্তান লিওনেল, রদ্রিগো, মাতিয়াস ও মারিয়া সোলকে রেখে গেছেন। বাবার এই অপূরণীয় ক্ষতিতে বর্তমানে পুরো পরিবার গভীর শোকে আচ্ছন্ন। ফলে প্রিয় খেলা ফুটবলকে সাময়িকভাবে পেছনে ফেলে আপাতত স্বজনদের সঙ্গেই সময় কাটাচ্ছেন এই আর্জেন্টাইন জাদুকর।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝