Dhaka, Thursday | 15 October 2026
         
English Edition
   
Epaper | Thursday | 15 October 2026 | English
শিরোনাম:

কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিহত ১

প্রকাশ: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৮:২০ পিএম  (ভিজিটর : ৫৬)

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ আহরণ করতে গিয়ে পানিতে ডুবে কাজল দাস (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড সংলগ্ন হাজারীবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাজল দাস রাঙ্গামাটি শহরের ১ নম্বর ওয়ার্ডের রিজার্ভ বাজার এলাকার বাসিন্দা। তিনি বিজয় দাসের ছেলে।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কাপ্তাই হ্রদে মাছ ধরার সময় নৌকা থেকে পানিতে পড়ে যান কাজল দাস। তিনি সাঁতার না জানায় পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেবের নেতৃত্বে একটি ডুবুরি ইউনিট দ্রুত স্পিডবোটযোগে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ডুবুরি দল হ্রদের প্রায় ৩৫ ফুট গভীর তলদেশ থেকে কাজল দাসকে উদ্ধার করে।

রাঙ্গামাটি ফায়ার স্টেশনের লিডার লিটন কান্তি দেব বলেন, কাজল দাস কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে একপর্যায়ে নৌকা থেকে পানিতে পড়ে যান। তিনি সাঁতার না জানায় পানির নিচে তলিয়ে যান। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করি।

উদ্ধারের পর কাজল দাসের মরদেহ রাঙ্গামাটি কোতোয়ালী

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝