Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৫:৪২ পিএম  (ভিজিটর : ১৯)

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার দিনাজপুর শিক্ষাবোর্ডে স্বরণকালের ফলাফল বিপর্যয় হয়েছে। গড় পাশের হার এবার ৫৮ দশমিক ০৫ শতাংশ। এর আগে সর্বনিম্ন পাশের হার ছিল ৬৭ দশমিক ০৩ শতাংশ। যা গেল বছরের ফলাফল। আর এবার জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। গতবারে ছিল ১৫ হাজার ৬২ জন।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায়  দিনাজপুর শিক্ষাবোর্ড মিলনায়তনে পরীক্ষার ফল ঘোষণা করেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোঃ বোরহান উদ্দিন।

অধ্যাপক মো.বোরহান উদ্দিন জানান, ২০২৬ সালে এই শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় ১ লাখ ৮০ হাজার ৭৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৯২৫ জন পরীক্ষার্থী। গড় পাশের হার ৫৮ দশমিক ০৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন। পরীক্ষায় অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৮২৭জন। গতবারে অকৃতকার্য ছিল ৩৫ হাজার ১৬৪ জন পরীক্ষার্থী। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৯৪২ জন পরীক্ষার্থী।

তিনি জানান, প্রতিবারের মত এবারেও ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রীদের পাশের হার ৬৩ দশমিক ০১ শতাংশ আর ছাত্রদের পাশের হার ৫৩ দশমিক ৩৩ শতাংশ। এবারে ১৩৬৩৯ জন জিপিএ-৫ এর মধ্যে ছাত্রী ৭১৫২ জন এবং ছাত্র ৬৪৮৭ জন।

অধ্যাপক মো.বোরহান উদ্দিন আরো জানান, এ বছর ২৯৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া ১৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার হয়েছে। এবারে শুন্য ফলাফল বিদ্যালয়ের সংখ্যা ১৮টি,যা গত ফলাফলগুলোর তুলনায় সবচেয়ে বেশি। এবারে শতভাগ পাশ করেছে ২৪টি বিদ্যালয় যা সর্বনিম্ন তালিকার শীর্ষে।

প্রসঙ্গত, এবারে দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৮১৪টি স্কুল হতে ২৮৩টি কেন্দ্রের মাধ্যমে ১ লাখ ৮৩ হাজার ৬৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এটি দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ১৭তম এসএসসি পরীক্ষা।

অপরদিকে দিনাজপুর হলি ল্যান্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইকবাল কবির মোগল সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর বলেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর এর অধীনে ২০২৬ সালে এবার অত্র কলেজের তত্ত্বাবধানে এস এস সি পরীক্ষায় ৬৯জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৩০ জন জিপিএ -৫ পেয়েছে। পাশের হার শতভাগ। এই ফলাফলে সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকসহ  আমরা সকলেই  হলি ল্যান্ড  কলেজ পরিবার আনন্দ ও গর্বিত।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝