Dhaka, Monday | 10 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 10 August 2026 | English
শিরোনাম:

নানা জল্পনার মাঝেই মোজতবা খামেনির ভিডিও প্রকাশ

প্রকাশ: সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৭:২৩ পিএম  (ভিজিটর : ৩১)

নানা জল্পনা, গুজবের মাঝেই ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির একটি ভিডিও সামনে এসেছে।

সোমবার দেশটির আধা-সরকারি মেহর নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করে।

ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার স্বাস্থ্য পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক, তিনি যেকোনো মুহূর্তে মারা যেতে পারেন বলে দাবি করার পর, এই জল্পনা উড়িয়ে দিতেই তেহরান এই পদক্ষেপ নিয়েছে।

১২ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, মোজতবা খামেনি একটি বদ্ধ কক্ষে কার্পেটের ওপর বসে আছেন। পাশে থাকা লোকজনের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছেন। সেখানে তাকে আপাতদৃষ্টিতে সুস্থ দেখা গেছে।

তিনি একটি কালো রঙের পাগড়ি এবং সাদা পোশাকের ওপর ধূসর রঙের জাব্বা (আলখাল্লা) পরিহিত ছিলেন। এ ছাড়া বর্তমান সর্বোচ্চ নেতা এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের মধ্যে বৈঠকের একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে বলে জানা গেছে।

মেহর নিউজ এজেন্সি ভিডিওটি প্রচার করলেও এটি ঠিক কবে এবং কোথায় রেকর্ড করা হয়েছিল, তা স্পষ্ট করেনি। পাশাপাশি ভিডিওতে তার পাশে থাকা ব্যক্তিদের পরিচয়ও প্রকাশ করা হয়নি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেই নিহত হন। মোজতবা খামেনেয়ী গুরুতর আহত হন বলে খবর ছড়ায়। এরপর ৮ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হন।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনেই কোনো জনসমক্ষে আসেননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করছিলেন। এই দীর্ঘ অনুপস্থিতির কারণেই তার শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়।

বাসিজ বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জনগণের সংশয় দূর করতে এবং তিনি যে সশরীরে সক্রিয় আছেন। তা প্রমাণ করতে আগামী দিনগুলোতে সর্বোচ্চ নেতার আরো কিছু ভিডিও ও ছবি প্রকাশ করা হবে।

এফপি/র

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝