Dhaka, Thursday | 6 August 2026
         
English Edition
   
Epaper | Thursday | 6 August 2026 | English
শিরোনাম:

কলাপাড়ায় সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬, ৪:২৯ পিএম  (ভিজিটর : ৯)

পটুয়াখালীর কলাপাড়ায় অসহায়, দুস্থ:, প্রতিবন্ধী ব্যক্তি ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের দরবার হলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় ৫৭ জন উপকারভোগীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৭০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উক্ত  অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ৩৭ জন দুস্থ: ও অসহায় ব্যক্তি এবং ২০ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝