Dhaka, Monday | 3 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 3 August 2026 | English
শিরোনাম:

আমরা জনগণের সেবক মাত্র, মালিক জনগণই: প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশ: সোমবার, ৩ আগস্ট, ২০২৬, ২:৪৫ পিএম  (ভিজিটর : ৩)
বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

বাঁশখালীতে বন্যাদুর্গত মানুষের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ঢেউটিন ও নগদ অর্থ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রতিমন্ত্রী মীর হেলাল।

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, 'আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী ও সরকারের অংশ আছি, জনগণকে আমাদের এমনভাবে সেবা দিতে হবে, তারা যে দেশের মালিক সেটা যেন বুঝতে পারেন। আমরা চেয়ার পেয়ে অনেক সময় তা ভুলে যাই। আমরা শুধুমাত্র জনগণের সেবক মাত্র, মালিক জনগণই।

রোববার বিকেলে পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ মাঠে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 'মানবতার সেবায় বন্যার্তদের পাশে পুনবার্সনে আমরা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

তিনি আরও বলেন, অতীতে বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখনও জিয়াউর রহমান ফাউন্ডেশন দেশের মানুষের জন্য কাজ করেছে। অদূর ভবিষ্যতেও করে যাবে। এই সংগঠনের একজন ক্ষুদ্র সদস্য হিসেবে আমি নিজেকে নিয়ে গর্ভবোধ করি। কারণ জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময়ই দেশের জনগণের কল্যাণে কাজ করে।

প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব নেওয়ার পরই প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সকল সেবা প্রদানকারী সংস্থা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছেন— আমাদের দেশের প্রকৃত মালিক হচ্ছে এদেশের সাধারণ জনগণ। কাজেই জনগণের সেবা সবার আগে নিশ্চিত করতে হবে।

এ সময় মানবতার সেবায় বন্যার্তদের পাশে পুনবার্সনে আমরা' শীর্ষক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ডা. ফরহাদ হালিম ডোনার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. মো. লুৎফুর রহমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, ডা. বেলায়েত হোসেন ডালী, ড. আহসানুল হক রোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মাহমুদুল হাসান, বাঁশখালীর সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, ইব্রাহিম খলিল, বাঁশখালী থানার (ওসি) রবিউল হক, জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজিম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ ও ডা. জুলকারনাইন শাওন প্রমুখ।'

এ সময় অনুষ্ঠান শেষে বাঁশখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন পক্ষ থেকে পুনবার্সন সহায়তার অংশ হিসেবে টিন, নগদ অর্থ ও ক্ষতিগ্রস্ত খামারিদের গো-খাদ্য, ভিটামিন প্রিমিক্স এবং জনস্বাস্থ্য ওষুধ প্রদান করা হয়।'

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝