Dhaka, Sunday | 2 August 2026
         
English Edition
   
Epaper | Sunday | 2 August 2026 | English
শিরোনাম:

কাউখালীতে ২টি গাঁজা গাছসহ যুবক আটক

প্রকাশ: রবিবার, ২ আগস্ট, ২০২৬, ৩:০১ পিএম  (ভিজিটর : ৭)

পিরোজপুরের কাউখালীতে দুইটি গাঁজা গাছসহ মোঃ ইব্রাহিম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার শিয়ালকাঠির নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোঃ আব্দুল হালিমের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মহিউদ্দিন এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. খাইরুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইব্রাহিমের   বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

পরে তার বাড়ির বাগান থেকে চাষাবাদকৃত দুইটি গাঁজা গাছ ( যার উচ্চতা আনুমানিক ৭ ফুট) জব্দ করা হয়।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গাঁজাগাছসহ মো. ইব্রাহিমকে থানা পুলিশের একটি টিম তার বাড়ি থেকে আটক করে। অবৈধ মাদকদ্রব্য গাঁজাগাছ বিক্রয়ের উদ্দেশে রোপণ ও পরিচর্যা করার অপরাধে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাকে আদালতে সোপর্দ করার হয়েছে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝