Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে উফশী ধানের বীজ বিতরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ৩:২৫ পিএম  (ভিজিটর : ৯)

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ সহায়তা কর্মসূচীর আওতায় উফশী, রোপা ও আমন জাতের ধান বীজ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে বাঁশখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস হলরুমে ৭ হাজার প্রান্তিক ও ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে এসব বিনামূল্যে বীজ বিতরণ করা হয়।

এ সময় বীজ বিতরণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহল আমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার। 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি জহিরুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। সরকারের পক্ষ থেকে বাঁশখালীর ক্ষতিগ্রস্ত ৭ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে। আগামীতেও সরকার কৃষকদের পাশে থাকবে।’

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝