লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১২ বছরের এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে শাহজালাল হক (২৬) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।
শুক্রবার (২৪ জুলাই) রাতে আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামে মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মাদরাসা শিক্ষক শাহজালাল হক উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামে মাদ্রাসাতু তাহফিযীল কুরআন ওদ্দীনিয়া হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কচারদ্বারা সরকারটারী গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২১ জুলাই রাতে নিজের মাথা ব্যাথার জন্য আবাসিকের একছাত্রকে নিজ রুমে ডেকে নেন শিক্ষক শাহজালাল। মাথা টিপে নেওয়ার এক পর্যায়ে ওই ছাত্রের মুখ চেপে ধরে নিজ কক্ষে বলাৎকার করেন শিক্ষক শাহজালাল। পরদিন ওই ছাত্র বাড়ি গিয়ে আর মাদরাসায় যেতে চায় না। পরিবার এর কারন জানতে চাইলে ওই ছাত্র একপর্যায়ে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিবরন দেয়। পরে বিষয়টি মাদরাসা কতৃপক্ষকে অবগত করেন ওই শিক্ষার্থীর পরিবার।
গতকাল শুক্রবার বিষয়টি নিয়ে মাদরাসা কতৃপক্ষ বসলে সেখানে বলৎকারের বিষয়টি স্বীকার করলে উপস্থিত জনতা তাকে চরধাপ্পর দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই ছাত্রের বাবা বাদি হয়ে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে আদিতমারী থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় আটক মাদরাসা শিক্ষক শাহজালালকে গ্রপ্তার দেখায় পুলিশ।
আদিতমারী থানার ওসি নাজমুস সাকিব সজীব বলেন, ছাত্রের বাবার লিখিত অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। এ মামলায় শাহজালালকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আজ আদালতে সোর্পদ করা হয়েছে।
এফপি/অ