Dhaka, Friday | 24 July 2026
         
English Edition
   
Epaper | Friday | 24 July 2026 | English
শিরোনাম:

সাতক্ষীরায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই চোরাকারবারী আটক

প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৫৯ পিএম আপডেট: ২৪.০৭.২০২৬ ৫:০২ পিএম  (ভিজিটর : ১৩)

সাতক্ষীরার শ্যামনগরে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও প্রসাধনী সামগ্রীসহ দুই চোরাকারবারীকে আটক করা হয়েছে। উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে নোঙর করা একটি নৌকা থেকে মালামালসহ তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উক্ত ভারতীয় মালামালসহ তাদের আটক হয়।

আটক দুই চোরাকারবারী হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পূর্বকালিনগর গ্রামের মো. রাশিদুল ইসলামের ছেলে মো. ইসমাইল হোসেন (২৮) এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের আবাদচন্ডীপুর গ্রামের মো. আব্দুল হাকিমের ছেলে মো. সুমন হোসেন (২৯)।

র‍্যাব জানায়, ভারত থেকে নদী পথে অবৈধভাবে চোরাকারবারীরা মাদকের একটি বড় চালান নিয়ে এসে শ্যামগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা নদীর চরে তা বেচা-কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলঅ ১১টার দিকে র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় সেখান থেকে নেশাজাতীয় মাদক ২৩০ বোতল উইনকেরেক্স সিরাপ, ১৫ হাজার পিস টাপেনটাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় ঔষধ ও কসমেটিক্স পণ্যসহ চোরাকারবারী ইসমাইল হোসেন ও মো. সুমন হোসেনকে হাতে নাতে আটক করা হয়।

র‍্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝