“শিক্ষা, নেতৃত্ব ও দক্ষতায় এগিয়ে যাবে কিশোরী” এ প্রতিপাদ্যে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদের হলরুম তেপান্তরে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে অনুষ্ঠিত এ সংলাপে উপজেলার ১২টি সংলাপের দেড়শ জন কিশোরী অংশ নেয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক।
এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের সীডস প্রকল্পের প্রোগ্রাম অফিসার প্রণয় কুমার ম্রং, উপজেলা সমন্বয়কারী হিলারিউস রিছিলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সমাবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নৃত্যা পরিবেশন করে ক্ষুদে শিল্পীরা। এর পাশাপাশি কারিতাস এর আয়োজনে দুটি কৃষি স্টল স্থাপন করা হয়। এতে উৎপাদিত কৃষিপণ্য ও জৈব সারসহ নানা প্রযুক্তি প্রদর্শন করা হয়। ক্ষুদে শিল্পীদের আয়োজনে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশেষ নাটিকা উপস্থাপন করা হয় সমাবেশে।
এফপি/ফ