চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে ঢেউটিন ও রান্নায় ব্যবহৃত ডেকচি বিতরণ করেছেন সেচ্ছাসেবী সংগঠন ড্রীম টাচ বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ড নুইন্যা পুকুরপাড় এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে এসব ঢেউটিন ও ডেকচি বিতরণ করা হয়।
এ সময় ড্রীম টাচ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক নিপা বলেন, ‘সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালী বহু মানুষের বসতঘর ধ্বংস হয়েছে। এতে পাহাড়ি ঢল ও বৃষ্টির পানিতে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকুও হারিয়েছে। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি সেচ্ছাসেবী সংগঠনের মানবিক ও নৈতিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ঘর পুনর্নির্মাণে সহায়তা হিসেবে আমরা ঢেউটিন ও রান্নায় ব্যবহৃত ডেকচি বিতরণ করেছি। এই সহায়তা সব ক্ষতি পূরণ করতে না পারলেও নতুন করে ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা জোগাবে।’
এসময় ঢেউটিন বিতরণকালে উপস্থিত ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হক, বাঁশখালী থানার উপ-পরিদর্শক আরিফ হোসেন, ড্রীম টাচ বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক ক্রাউন নিপা, উপজেলা যুবদল নেতা হেলাল উদ্দিন প্রমুখ।
এফপি/ফ