Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
শিরোনাম:

লালমনিরহাটে চোরাচালান মামলায় ভারতীয় নাগরিকের কারাদণ্ড

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৬:২২ পিএম  (ভিজিটর : ৫)

লালমনিরহাটে ভারতীয় পণ্য চোরাচালানের মামলায় সমীর পাল নামে এক ভারতীয় নাগরিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২–এর বিচারক এস এম শফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত সমীর পাল ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা এলাকার বাসিন্দা।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৬ নভেম্বর সকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। এ সময় একটি ভারতীয় ট্রাকসহ চালক সমীর পালকে আটক করা হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ১ লাখ ৮ হাজার ৮০০ টাকা মূল্যের ২৭২ কেজি সিসা-সদৃশ বস্তু, ৬ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৫০০টি ওসিমিন ৮০ এমজি ট্যাবলেট এবং ৪ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৫০০টি ওসিমার্ট ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকটিও জব্দ করা হয়।

এ ঘটনায় ৬১ বিজিবির নায়েব সুবেদার মো. আনজারুল হক বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয় এবং তদন্ত শেষে চার্জশিট দাখিল করা হয়। শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত জব্দ করা ট্রাকটি আইনানুগভাবে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সাজা ভোগ শেষে আসামিকে নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সামসুল আলম মিলন (এপিপি) বলেন, বিজিবি উপযুক্ত আলামতসহ আসামিকে হাতেনাতে আটক করায় রাষ্ট্রপক্ষ আদালতে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে। স্বল্প সময়ের মধ্যে আদালত সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে রায় দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝