Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
শিরোনাম:

কক্সবাজারে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ২:১৫ পিএম  (ভিজিটর : ১৮)

কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ২০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

বুধবার (২২ জুলাই) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজিবি সুত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টা ৫৫ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল উখিয়ার পালংখালী ইউনিয়নের উলুবুনিয়া গ্রামের জোড়াকাঠি এলাকায় অভিযান চালায়। এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে আসতে দেখে টহল দল তাদের থামার সংকেত দেয়। কিন্তু তারা পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করেন।

একপর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিরা একটি বস্তা ফেলে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ফেলে যাওয়া বস্তাটি তল্লাশি করে এর ভেতর থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, ঘটনার পর এলাকায় চিরুনি অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। মাদকের চালানটির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝