Dhaka, Sunday | 25 January 2026
         
English Edition
   
Epaper | Sunday | 25 January 2026 | English
বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: মাহদী আমিন
বাংলাদেশ ইস্যুতে প্রশ্নের মুখে ভারতের বৈশ্বিক ক্রীড়া আয়োজনের স্বপ্ন
আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে
হেলিকপ্টারে মাঠে নামল বিপিএল ট্রফি
শিরোনাম:

জামালপুরে ছেলের ছুরির আঘাতে মায়ের মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৬:৩৩ পিএম  (ভিজিটর : ১২১)

জামালপুরে গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছেন।

এ ঘটনায় আরও একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর নিকট নিজের চোখের চিকিৎসার টাকা জোগাড় করতে, নিজ বাড়ির কয়েকটি গাছ বিক্রি করেন নিহত মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী মঞ্জিলা বেগমের বাড়িতে গাছ কাটতে গেলে, নিহতের ছেলে মনজুরুল ইসলাম গাছ কাটায় বাঁধা দেয়। গাছ কাটতে বাঁধা দেওয়ায় মঞ্জিলা বেগমের সঙ্গে ছেলে মনজুরুলের কথা কাটাকাটি সৃষ্টি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মা মঞ্জিলাকে এলোভাতারি আঘাত করে হত্যা করে। এসময় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলাম এগিয়ে গেলে ঘাতক মঞ্জুরুল তাকেও জখম করে।

প্রতিবেশিরা এগিয়ে গেল কৌশলে মনজুরুল সেখানে থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। মনজুরুল কৃষি কাজ করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে বাড়ি থেকে ফোন করে বলে মনজুরুল আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে আমার মাকে নির্যাতন করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে, শুনেছি সে মাদকাসক্ত।

এফপি/রাজ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝