Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
শিরোনাম:

১৬ জুলাইকে ঘিরে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ২:৩১ পিএম  (ভিজিটর : ১৮)

১৬ জুলাইকে কেন্দ্র করে গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এছাড়া পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুধবার (১৫ জুলাই) সকাল থেকেই জেলার বিভিন্ন এলাকায় টহল জোরদার করেন। রাতেও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তাদের টহল অব্যাহত ছিল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা টহল শুরু করেন। তাদের সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করছেন র‍্যাব ও পুলিশের সদস্যরা। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি চেকপোস্ট স্থাপন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে পাঁচজন নিহত হন। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে এ বছর ১৬ জুলাইকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে অতিরিক্ত ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এদিকে, জুলাই শহিদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রশাসনের উদ্যোগে নির্মাণাধীন জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝