Dhaka, Thursday | 16 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 16 July 2026 | English
মেসির সঙ্গে বেলিংহামের লেগেছিল কী নিয়ে
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
আইসিসিতে বড় দায়িত্ব পেলেন তামিম ইকবাল
শর্ত না মানলে হরমুজ খুলবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের
শিরোনাম:

অস্ত্রসহ আটকের ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:০৮ পিএম  (ভিজিটর : ৭)

চট্টগ্রামের লোহাগাড়ায় অস্ত্রসহ আটকের ঘটনায় কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক আয়াত উল্লাহ হুমাইনীকে দল থেকে বহিষ্কার করেছে কক্সবাজার জেলা যুবদল। 

বুধবার (১৫ জুলাই) রাতে জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ এবং দলীয় নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আয়াত উল্লাহ হুমাইনীকে বদরখালী ইউনিয়ন যুবদলের গণশিক্ষা বিষয়ক সম্পাদক পদ, প্রাথমিক সদস্যপদসহ দলের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ও সাধারণ সম্পাদক জিসান উদ্দিন জিসানের নির্দেশনায় এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পুলিশ আয়াত উল্লাহকে পুলিশ ভ্যানে তোলা হয়। সেখানেই তিনি নিজেকে যুবদল নেতা ও সালাহউদ্দিন আহমেদের অনুসারী রাজনৈতিক হিসেবে উল্লেখ করার একটি ভিডিও প্রচার পায়। সেটা দেখার পরই তাকে দল থেকে বহিষ্কার করা হলো।  

এফপি/ফ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝