Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

ব্রাজিলের হারে অসুস্থ তরুণী, হাসপাতালে নিলেন আর্জেন্টিনা ভক্ত

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ৫)

ফুটবল মাঠের চিরন্তন ব্রাজিল-আর্জেন্টিনা বৈরিতা ভুলে অনন্য এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। প্রিয় দল ব্রাজিলের বিদায়ে খেলা দেখাকালীন অসুস্থ হয়ে পড়া এক নারী সহপাঠীকে দ্রুত হাসপাতালে নিয়ে জীবন বাঁচিয়েছেন এক আর্জেন্টিনা সমর্থক।

‎সোমবার (৬ জুলাই) রাতে ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ম্যাচে ২-১ গোলে হেরে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় ঘটলে তা মেনে নিতে পারেননি বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মাশরুফা শারমীন অ্যানি। প্রিয় দলের এমন হারে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। একপর্যায়ে তীব্র শারীরিক অস্বস্তি শুরু হলে তিনি পাঁচবার বমি করেন এবং তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে যায়।

‎অ্যানির এই সংকটাপন্ন অবস্থায় ফুটবলীয় প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাৎক্ষণিকভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন তারই সহপাঠী ও আর্জেন্টিনা সমর্থক নাইমুল ইসলাম মঈন। তিনি দ্রুত নিজের মোটরসাইকেলে করে অসুস্থ অ্যানিকে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি চিকিৎসা ও স্যালাইন প্রদান করেন। পরে বিশ্ববিদ্যালয়ের অন্য সহপাঠীরাও হাসপাতালে উপস্থিত হন।

‎ঘটনার বিবরণ দিয়ে নাইমুল ইসলাম মঈন জানান, তারা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখছিলেন। নরওয়ে প্রথম গোল দেওয়ার পরই অ্যানি অসুস্থ হয়ে দুইবার বমি করেন। পরে নরওয়ে দ্বিতীয় গোল করলে তার অবস্থার আরও অবনতি হয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত তাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে যান।
‎ফুটবলীয় উন্মাদনার চেয়ে মানবিকতাকে এগিয়ে রেখে মঈন বলেন, "ফুটবল নিয়ে মাঠে বা স্লেজিংয়ে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। কিন্তু দিনশেষে আমরা একই দেশের মানুষ এবং একে অপরের সহপাঠী। আমাদের বন্ধুত্ব ও মানবিকতা ফুটবল প্রতিদ্বন্দ্বিতার চেয়ে অনেক ওপরে।"

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝