Dhaka, Monday | 6 July 2026
         
English Edition
   
Epaper | Monday | 6 July 2026 | English
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
শিরোনাম:

খাগড়াছড়িতে দুর্বৃত্তের হামলায় নিহত ৩

প্রকাশ: সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:২১ পিএম  (ভিজিটর : ২৭)

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (জেএসএস)-এর মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

তিনি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন নিহত হন। তবে নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। গোলাগুলির কারণে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে গেছে।

ওসি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

তবে দুপুর ৩টা ৫০ মিনিট পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময়েও ঘটনার বিষয়ে আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়িতে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটে।


এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝