Dhaka, Monday | 14 September 2026
         
English Edition
   
Epaper | Monday | 14 September 2026 | English
শিরোনাম:

গোপালগঞ্জে যাত্রীবাহী দুই বাস মুখোমুখি সংঘর্ষে আহত-৪০

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৬:৪৭ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিটর : ১৯৭)

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০জন যাত্রী আহত হয়েছে।

আজ রবিবার (০৫ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী গ্রামের ১নং ব্রীজের উপর এঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গঁজেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চন্দ্রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের উপর উঠলে অন্য একটি গাড়ীকে ওভারটেক করার সময় বরিশালগামী ইলিশ এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের অন্তত ৪০ জন যাত্রী আহত হন।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। এসময় সড়কে প্রায় ১ঘন্টা যানবাহন চজলাচল বন্ধ ছিল।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝