Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

দেশের প্রথম‘ক্যাশলেস’কারাগার মুন্সীগঞ্জে

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:২৫ পিএম আপডেট: ০৫.০৭.২০২৬ ৪:২৮ পিএম  (ভিজিটর : ৮)

মুন্সীগঞ্জ জেলা কারাগারে পরীক্ষামূলকভাবে (টেস্ট অ্যান্ড ট্রায়াল) চালু হয়েছে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে বন্দিরা নগদ অর্থ ব্যবহার ছাড়াই কারাগারের অভ্যন্তরে প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারবেন।

রোববার (৫ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জ জেলা কারাগারে নতুন এ সেবার অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।

তিনি বলেন, বর্তমানে ক্যাশলেস সিস্টেমটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে এটি সফলভাবে সম্পন্ন হলে পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও চালু করা হবে।

আইজি প্রিজনস আরও জানান, বন্দিদের পরিবারের সদস্যদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগের সুযোগ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। বন্দিদের মানসিক সুস্থতা ও পারিবারিক বন্ধন বজায় রাখতে এ উদ্যোগ বলে জানান তিনি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল মো: সেলিম, ঢাকা বিভাগের উপ-মহাপরিদর্শক সুরাইয়া আক্তার, মুন্সীগঞ্জ জেল সুপার মো: এনায়েত উল্লাহ, ভারপ্রাপ্ত জেলার মো: হাসেম রেজা , ডেপুটি জেলার মো: মনিরুজ্জামান প্রমুখ।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝