Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

নদী বন্দর এলাকা পরিদর্শন করেন মো. মুহিদুল ইসলাম

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:২৩ পিএম  (ভিজিটর : ৯)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ মুহিদুল ইসলাম গত ৩ ও ৪ জুলাই ২০২৬ খ্রি. তারিখে মংলা-ঘষিয়াখালী নৌপথ, মংলা পাইলট হাউজ, ড্রেজার বেইজ, রূপসা ফেরীঘাট, খুলনা শিপইয়ার্ড লিঃ এবং খুলনা ও নওয়াপাড়া নদী বন্দর এলাকায় যাত্রী ও মালামাল পরিবহনের জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধাদি পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি কর্তৃপক্ষের ৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম পর্ব) প্রকল্পের আওতায় নির্মাণাধীন ৪টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজারের অগ্রগতি এবং ইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) জনাব রকিবুল ইসলাম তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর), এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পরিদর্শন শেষে চেয়ারম্যান মহোদয় চলমান কার্যক্রমের গুণগত মান, নির্ধারিত সময়সীমা অনুযায়ী বাস্তবায়ন এবং সেবার মানোন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

এফপি/অ

সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝