Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:৩৯ পিএম  (ভিজিটর : ৯)

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বৃষ কেতু চাকমা এবং একই উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনকে রাঙামাটি শহর থেকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার দুপুরে তাদের ডেভিলহান্টের হামলায় আসামী করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানিয়েছেন, রবিবার দুপুরে শহরের কোর্টবিল্ডিং এলাকায় হোটেল কসমসের পাশে একটি ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে আসার সময় তাদের আটক করে পুলিশ।

 তারা দুজনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। তাদের ডেভির হান্টের আওতায় আসামী করা হবে।

প্রসঙ্গত, বৃষ কেতু চাকমা ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 তিনি দীর্ঘদিন ধরে আয়তনে দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। 

জানা গেছে, প্রায় সত্তোরর্ধ বৃষ কেতু চাকমা বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন, চিকিৎসক দেখাতেই রাঙামাটি শহরে এসেছিলেন তিনি।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝