Dhaka, Sunday | 5 July 2026
         
English Edition
   
Epaper | Sunday | 5 July 2026 | English
সরকারি অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
শিরোনাম:

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে তিন ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:১২ পিএম  (ভিজিটর : ১৫)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার সিদ্ধেশ্বরী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে বাজার মনিটরিং ও এ অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।

অভিযানকালে সুমাইয়া মেডিসিন-এ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন ও সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক ইকবাল শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বনলতা স্টোর-এ পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক মো. মিজানুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে মায়ের দোয়া স্টোর-এ উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য বিক্রি করতে দেখা গেলে প্রতিষ্ঠানটির মালিক মো. তাইজুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করেন।

এফপি/সা
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝