Dhaka, Saturday | 4 July 2026
         
English Edition
   
Epaper | Saturday | 4 July 2026 | English
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা
শিরোনাম:

কুমিল্লা ও চাঁদপুরে আনসার-ভিডিপির কার্যক্রম পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক

প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৯:৩৭ পিএম  (ভিজিটর : ৫)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, দক্ষ ও জনমুখী করা এবং সদস্য কল্যাণ ও মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ত্বরান্বিত করার লক্ষ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ (৩ জুলাই ২০২৬) তারিখে কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন। এ পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের প্রশাসনিক কার্যক্রম, সেবার মান, সদস্য কল্যাণ এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিভিন্ন উদ্যোগের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে তিনি কুমিল্লা রেঞ্জ ও চাঁদপুর জেলা কার্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক স্থাপনা ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। বাহিনীর কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করার লক্ষ্যে তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে সেবার মানোন্নয়ন, পেশাগত দায়িত্ববোধ বৃদ্ধি এবং সমন্বিত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

চাঁদপুর জেলা কার্যালয় পরিদর্শনের সময় তিনি বাহিনীর মানবসম্পদ উন্নয়ন ও আন্তর্জাতিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে পরিচালিত জাপানি ভাষা শিক্ষা প্রশিক্ষণের প্রস্তুতিমূলক কার্যক্রম বিশেষভাবে পরিদর্শন করেন। প্রশিক্ষণার্থীদের আবাসন, খাদ্যব্যবস্থা, পাঠদান পরিবেশ এবং সার্বিক কল্যাণমূলক ব্যবস্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও ফলপ্রসূ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আধুনিকায়ন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, সদস্য কল্যাণ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা উপযোগী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার চলমান প্রচেষ্টাকে আরও শক্তিশালী করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে মাঠপর্যায়ের কার্যক্রমে গতি, সেবার মানোন্নয়ন এবং বাহিনীর সামগ্রিক প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পরিদর্শনকালে রেঞ্জ ও জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝