Dhaka, Sunday | 1 February 2026
         
English Edition
   
Epaper | Sunday | 1 February 2026 | English
বাংলাদেশ ইস্যুতে এবার মহাবিপদে ভারত!
শুরু হলো ভাষার মাস
ফের বাড়ল স্বর্ণের দাম
ঢাকার আবহাওয়া আজ যেমন থাকবে
শিরোনাম:

নারায়ণগঞ্জে নারী-শিশুর বস্তাবন্দি ৩ মৃতদেহ উদ্ধার

প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ৩:২০ পিএম  (ভিজিটর : ১৪৪)
মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের ভিড়। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দি খণ্ডিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে মিজমিজি পশ্চিমপাড়া এলাকা থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদি গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মিজমিজি এলাকার একটি পুকুরের পাড় থেকে স্থানীয়রা বস্তাবন্দি খণ্ডবিখণ্ড মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে কাজ করছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, খণ্ডবিখণ্ড তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে বিস্তারিত বলা সম্ভব হবে। এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এফপি/এমআই
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝