Dhaka, Monday | 29 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 29 June 2026 | English
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
সারা দেশে শুরু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
বাংলাদেশকে ১১০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক
শিরোনাম:

দুর্ভোগ কমাতে মোংলা নদীতে ফেরি উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

প্রকাশ: রবিবার, ২৮ জুন, ২০২৬, ১১:২৭ এএম  (ভিজিটর : ৪১)

মোংলা নদীতে ফেরি সংকটে সৃষ্ট দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটেছে। সাধারণ মানুষ, মোংলা বন্দর এবং ইপিজেডের শ্রমিকদের যাতায়াত দুর্ভোগ কমাতে মোংলা নদীতে এখন সার্বক্ষণিক ২৪ ঘণ্টা দুটি ফেরি চলাচল চালু হয়েছে।

শনিবার (২৭ জুন) সকালে এই ফেরি সার্ভিস উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

পূর্বে ২০০৩ সালে ফেরি সার্ভিস চালু হওয়ার পর থেকে জোয়ার-ভাটার ওপর নির্ভর করে কেবল নির্দিষ্ট সময়েই ফেরি চলত, বাকি সময় বন্ধ থাকতো। কিন্তু জোয়ার-ভাটার এই সীমাবদ্ধতা দূর করে দিন-রাত ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন ফেরি সার্ভিস চালু করায় যাতায়াত ব্যবস্থা আগের চেয়ে অনেক বেশি সহজ ও দ্রুত হয়েছে। 

এ সময় তিনি বলেন, ‘নদী পারাপারে মোংলা বন্দর, ইপিজেড ও শিল্পাঞ্চলের কর্মজীবী হাজার হাজার মানুষের দুর্ভোগ এবং দুর্ঘটনা এড়াতে মোংলা নদীতে ২৪ ঘণ্টা ফেরি সার্ভিস চালু করা হলো। ফেরি ঘাটে অবশ্যই ভাড়ার চার্ট রেট থাকতে হবে, চার্ট রেট না টাঙালে কেউ ভাড়া দেবেন না। কারণ সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।’

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টা ফেরি চলাচল শুরু হওয়ায় জয়মণির খাদ্যগুদাম থেকে পণ্য পরিবহন সুবিধা হবে। এছাড়া মোরেলগঞ্জ, শরণখোলা ও রামপালের মানুষের যাতায়াতসহ কৃষিপণ্য পরিবহন সহজতর হবে। এর ফলে ফেরি সার্ভিসটি লাভজনক হয়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, বাগেরহাট সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামানিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোংলা পোর্ট পৌরসভার প্রশাসক শারমিন আক্তার সুমি, মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির তালুকদার।

এফপি/র
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝