Dhaka, Sunday | 21 June 2026
         
English Edition
   
Epaper | Sunday | 21 June 2026 | English
আজ রুদ্রের মৃত্যুবার্ষিকী
বিশ্ব বাবা দিবস আজ
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ
শিরোনাম:

ইসরায়েলি হামলায় গাজায় আল-জাজিরার সংবাদকর্মীসহ নিহত ৬

প্রকাশ: রবিবার, ২১ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম  (ভিজিটর : ৭)

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ছয়জন নিহত হয়েছেন। তাদের মধ্যে আহমেদ উইশাহ নামে আল-জাজিরার এক ক্যামেরাপারসন ও এক শিশু রয়েছে।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ও উদ্ধারকর্মীরা এ তথ্য জানান।

আল-জাজিরা জানায়, শনিবার (২০ জুন) মধ্য গাজার একটি বাড়িতে হামলায় তাদের সংবাদকর্মী আহমেদ উইশাহ নিহত হন। সংবাদমাধ্যমটি এ ঘটনাকে জঘন্য অপরাধ বলে তীব্র নিন্দা জানিয়েছে।

আল-জাজিরা এক বিবৃতিতে জানায়, আহমেদ উইশাহকে হত্যা আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন এবং সাংবাদিকদের লক্ষ্যবস্তু করার ধারাবাহিক নীতিরই অংশ।

অন্যদিকে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, উইশাহ হামাসের সামরিক শাখার সদস্য ছিলেন এবং স্নাইপার হিসেবে কাজ করতেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ১,০০৭ জন নিহত হন।

মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে একটি বাড়িতে হামলায় উইশাহসহ আরও দুজন নিহত হন। স্থানীয় হাসপাতাল ও উদ্ধার সংস্থার তথ্য অনুযায়ী, নিহত অন্য দুজনকেও হামাসের সদস্য বলে দাবি করেছে আইডিএফ।

উল্লেখ্য, আহমেদ উইশাহর ভাই আল-জাজিরার আরেকজন সংবাদদাতা মোহাম্মহ উইশাহ গত এপ্রিলে ইসরায়েলি হামলায় নিহত হন। তখনও আইডিএফ তাকে হামাসের অস্ত্র উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছিল।

অন্যদিকে, সাবরা এলাকায় রাতভর চালানো আরেক হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল জানায়, নিহতদের মধ্যে দুটি শিশু ছিল। তবে চিকিৎসকদের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে দুই নারী ও এক শিশুও রয়েছে।

নিহত পরিবারের স্বজন নায়েল সাফাদি বলেন, তাদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক ছিল না। তারা নিরীহ মানুষ, শুধু শিশু।

আরেক স্বজন মোহাম্মদ সাফাদি প্রশ্ন তোলেন, এটাই কি যুদ্ধবিরতি? আমরা সাধারণ মানুষ। আমি কখনও অস্ত্র হাতে নিইনি।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝