Dhaka, Tuesday | 25 August 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 25 August 2026 | English
শিরোনাম:

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৯:৪৮ এএম  (ভিজিটর : ১০১)

বিশ্বকাপের অভিষেকটা মোটেও ভালো হয়নি উজবেকিস্তানের। কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে গেছে মধ্য এশিয়ার দেশটি।

ম্যাচের ৪০ মিনিটে লুইস দিয়াজের বক্সের ভেতরে পাঠানো বলে দারুণভাবে জালে পাঠিয়ে কলম্বিয়াকে লিড এনে দিয়েছেন দানিয়েল মুনিওজ।

বৃহস্পতিবার (১৮ জুন) মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ‘কে’ গ্রুপের ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামে উজবেকিস্তান। বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হওয়া ম্যাচটি ছিল দেশটির প্রথম বিশ্বকাপ ম্যাচ।

প্রথমার্ধে গোল মাত্র একটি হলেও পুরোটা সময় দাপট দেখিয়েছে কলম্বিয়া। ৭২ শতাংশ বল একাই নিজেদের দখলে রেখেছে দলটি। আর ২৮ শতাংশ বল ছিল প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তানের। কলম্বিয়া ৬টি শট নিয়ে ৩টি লক্ষ্যে রাখলেও কোনো শটই নিতে পারেনি উজবেকিস্তান।

বিশ্বকাপের গ্রুপ পর্বে ৪৭ ও ৪৮তম দল হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমেছে উজবেকিস্তান–কলম্বিয়া। অভিষেক ম্যাচে শক্তিশালী কলম্বিয়ার মুখোমুখি হয় উজবেকিস্তান। লাতিন আমেরিকার দলটি ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে টানা নকআউট পর্বে খেলেছিল।

শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত উজবেকিস্তানের বিপক্ষে ২-১ গোলে এগিয়ে আছে কলম্বিয়া।
 
এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝