Dhaka, Monday | 15 June 2026
         
English Edition
   
Epaper | Monday | 15 June 2026 | English
বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের
দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ
হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
দ্রুত বেনজীরকে ফেরত আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিরোনাম:

ভাঙ্গায় মাদক বিক্রেতাদের ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম

প্রকাশ: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১০:৩৭ এএম  (ভিজিটর : ২৪)

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসদরের ভারইডাঙ্গা মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে এলাকার মাদক বিক্রেতাদের ৭ দিনের মধ্যে এলাকা ছাড়ার আল্টিমেটাম দেওয়া হয়েছে। 

শনিবার (১৩ মে) বিকেলে এলাকার সুধীসমাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে সর্বস্তরের জনগনের অংশগ্রহনে এ সমাবেশে এ আল্টিমেটাম দেওয়া হয়।

স্থানীয় ইব্রাহিম মুন্সীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান পান্না, উপজেলা কৃষক দলের সভাপতি খন্দকার আবদুস সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মাহফুজুর রহমান প্রমুখ।
  
সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি মরণ ব্যাধি, মাদক আজ সমাজের ক্যান্সার। তাই মাদককে সকলেই না বলি। এ সময় তারা আগামী সাত দিনের মধ্যে উত্তেজনায় মাদক বিক্রি ও খাওয়া বন্ধ না করে তবে এলাকার জনগন নিজেরাই প্রতিহত করবে।

পরে সামাবেশস্থল থেকে একটি মাদক বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়ে গ্রামের আন্ত:সড়ক প্রদক্ষিণ করে।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝