দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন ও তার টিমের সদস্য এবং এস এ টিভির সাংবাদিক সাদ্দামের উপর মাদক কারবারিদের হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোটার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে উপজেলায় কর্মরত সকল সংবাদকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন।
এসময় সাংবাদিক নেতারা বলেন, একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর হামলা নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে মুলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হামলা ও হুমকির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, সাংবাদিক মেসবাহউদ্দিন মান্নু, সাংবাদিক মোশারেফ হোসেন মিন্টু, সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আরিফ সুমন, একাত্তর টিভির মিলন কর্মকার রাজু, এখন টিভির জসীম পারভেজ,দীপ্ত টিভির ইমরান, বিজয় টিভির পারভেজ, আনন্দ টিভির সুজন মৃধা ও মানবকন্ঠের গোফরান পলাশ এবং সাংবাদিক সোলায়মান পিন্টু উপস্থিত ছিলেন।
এফপি/অ