Dhaka, Wednesday | 22 July 2026
         
English Edition
   
Epaper | Wednesday | 22 July 2026 | English
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
আর্জেন্টিনা দল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন এমিলিয়ানো মার্তিনেজ
নেপালকে হারিয়ে এগিয়ে গেল বাংলাদেশ
৭৪ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে পাকিস্তান
শিরোনাম:

ডোমারে ট্রাক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৫:৪৩ পিএম  (ভিজিটর : ৪০)

নীলফামারীর ডোমার মহাসড়কে বালুভর্তি ট্রাক ও মিথিলার সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। শুক্রবার (২২ মে) সন্ধ্যায় ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, মিথিলা ভ্যান চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিঞ্জ অধিকারির ছেলে বিকাশ চন্দ্র (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে ডোমার থেকে নীলফামারীগামী একটি বালুভর্তি ট্রাক আসছিল। এ সময় নীলফামারী থেকে ডোমারগামী একটি মিথিলা ভ্যান মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বালুভর্তি ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে, ঘটনাস্থলেই মিথিলা ভ্যানচালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।

স্থানীয় আবুল কালাম জানান, ‘দুর্ঘটনার শব্দ শুনে এলাকাবাসীর সঙ্গে তিনিও ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তিনি মিথিলা ভ্যানচালককে মৃত অবস্থায় দেখতে পান। এছাড়া বালুর নিচ থেকে এক শ্রমিককে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ করে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝