Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:১৬ পিএম  (ভিজিটর : ১৮)

ঝিনাইদহের মহেশপুর থানা এলাকা থেকে ৫৯৬ বোতল স্কাফ, ২০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্প।

শুক্রবার (২২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানার সামান্তা গ্রামে আলহাজ্ব মফিজ উদ্দিন একাডেমি হাই স্কুলের সামনে পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তির মাঝখানে দুটি বস্তা দেখে সন্দেহ হলে উপস্থিত লোকজন ও সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। এসময় বস্তার ভেতর থেকে ৫৯৬ বোতল স্কাফ ও ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের মো. সবুজ হোসেন (৩৩) ও বেতবেড়ী গ্রামের মহাসিন আলী (৩২)।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও জব্দকৃত আলামতসহ গ্রেফতার দুই আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‍্যাবের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং হত্যা-ধর্ষণের মতো চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অপরাধীদের বিরুদ্ধেও অভিযান চলবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝