Dhaka, Friday | 22 May 2026
         
English Edition
   
Epaper | Friday | 22 May 2026 | English
দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
সৌদি পৌঁছেছেন বাংলাদেশি ৭৩১৮২ হজযাত্রী
ঈদের ফিরতি যাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
শিরোনাম:

পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালিত

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৫৯ পিএম  (ভিজিটর : ১২)

খুলনার পাইকগাছা পৌরসভার নাগরিকদের সুরক্ষা নিশ্চিতকরণ এবং প্রাণীদের জলাতঙ্কমুক্ত রাখতে কুকুরের জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন (টিকা) প্রদান কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

পৌরসভার তত্ত্বাবধানে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের সহযোগিতায় শুক্রবার (২২ মে) ভোর থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ কার্যক্রম শুরু হয়।

জানা গেছে, পৌর এলাকায় অবাধে বিচরণকারী কুকুরগুলোকে টিকার আওতায় এনে জলাতঙ্ক প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে কুকুরের কামড়ে গরু, ছাগলসহ বিভিন্ন প্রাণী আক্রান্ত হওয়ার ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় দ্রুত কার্যকর পদক্ষেপ হিসেবে এই টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমের সার্বিক তদারকি করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। জনসচেতনতা বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এদিকে পৌরবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে জলাতঙ্ক প্রতিরোধী টিকাদান কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝