Dhaka, Thursday | 30 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 30 July 2026 | English
শিরোনাম:

বিজিবির ৫ অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ৫

প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:৩৩ পিএম  (ভিজিটর : ৫৫)

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সীমান্তবর্তী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে উখিয়া ব্যাটালিয়ান।

পৃথক ৫টি অভিযানে ৫ জন আসামিকে আটক করতে সক্ষম হয়। এসময় মাদক বহনের অভিযোগে দুইটি অটোরিকশা (সিএনজি) জব্দ করা। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে উখিয়া ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানিয়েছেন।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) উখিয়া ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবা ও সিএনজির আনুমানিক মূল্য ৪ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। এর মধ্যে পালংখালী বিওপির টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২ জন আসামিসহ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অন্যদিকে হোয়াইক্যং চেকপোস্ট পৃথক দুই অভিযানে ২ জন আসামি ও ২টি সিএনজিসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

এ ছাড়া শীলখালী চেকপোস্টের অভিযানে ১ জন আসামি ও একটি সিএনজিসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে বালুখালী বিওপির টহল দল মালিকবিহীন অবস্থায় আরও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক নির্মূলে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলেও জানানো হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝