Dhaka, Thursday | 9 July 2026
         
English Edition
   
Epaper | Thursday | 9 July 2026 | English
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী নেদারল্যান্ড
বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা
ঢাকাসহ ১৯ জেলার জন্য সতর্কবার্তা, ঝড়ের শঙ্কা
১৬ জেলায় বন্যার আভাস
শিরোনাম:

উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্বুদ্ধকরণ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:৩৭ পিএম  (ভিজিটর : ৪৯)

“বৃক্ষ আমাদের অকৃত্রিম বন্ধু”— এই বিষয়টি স্মরণ রেখে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সকাল ১১:৩০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন স্যার। তিনি উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেন এবং সকলকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

এসময় বক্তারা বলেন, মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। বৃক্ষ অক্সিজেন উৎপাদন করে, কার্বন ডাই-অক্সাইড শোষণ করে পরিবেশ দূষণ কমায় এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই।

তারা আরও বলেন, সাধারণত জুন থেকে আগস্ট মাস বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তাই এ সময় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা যায়।

এফপি/অ
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝