Dhaka, Monday | 24 August 2026
         
English Edition
   
Epaper | Monday | 24 August 2026 | English
শিরোনাম:

পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৪ ব্যবসায়ীর জরিমানা

প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:২৪ পিএম  (ভিজিটর : ১৬৪)

পাইকগাছায় পুশ বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময়ে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রির দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়।

একই সঙ্গে নিম্নমানের ও অস্বাস্থ্যকর প্রায় ২০ কেজি চিংড়ি জব্দ করে তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে উপজেলার কপিলমুনির ইউনিয়নের কাছিঘাটা এলাকায় মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন পাইকগাছা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় কপিলমুনি পুলিশ ক্যাম্পের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

অভিযান চলাকালে বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। পরে জব্দ করা নিম্নমানের চিংড়ি জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় বিনষ্ট করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক জানান, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে পুশ বিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝