ঝালকাঠিতে “ভূমি মেলা ২০২৬” উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন, ঝালকাঠি এবং উপজেলা ভূমি অফিস, ঝালকাঠি সদর-এর আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে অংশগ্রহণকারীরা “জনবান্ধব আধুনিক ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ আগামী” স্লোগান সম্বলিত ব্যানার বহন করেন। পরে মেলা প্রাঙ্গণে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে ভূমি মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ কাওছার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, উপজেলা ভূমি উন্নয়ন কর্মকর্তা, জেলা সাব রেজিস্টার, এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, গণমাধ্যমকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পরে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় বক্তারা ভূমি সেবা ডিজিটালাইজেশন, অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন আধুনিক সেবা সম্পর্কে জনগণকে অবহিত করেন।
তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও হয়রানিমুক্ত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলায় ভূমি সেবা সংক্রান্ত বিভিন্ন স্টল স্থাপন করা হয়, যেখানে আগত দর্শনার্থীরা সরাসরি তথ্য ও সেবা গ্রহণের সুযোগ পান।
এফপি/অ