Dhaka, Tuesday | 14 July 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 14 July 2026 | English
বিশেষ অভিযানে আড়াই মাসে গ্রেফতার প্রায় ৩৩ হাজার
বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়ল তেলের দাম
শিরোনাম:

ভার্চুয়ালি ধামইরহাটে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩৬ পিএম  (ভিজিটর : ৫৮)

সারাদেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

(১৯ মে) মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায়  প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান এম.পি ভার্চুয়ালি যুক্ত হয়ে ধামইরহাট সহ দেশব্যাপী একযোগে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

প্রধানমন্ত্রীর কেন্দ্রীয় উদ্বোধনের সাথে মিল রেখে ধামইরহাট উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার মূল পর্বের সূচনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ পারভেজ-এর স্বাগত বক্তব্যের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রশান্ত চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক এম.পি।

ভার্চুয়াল বক্তব্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের মানুষ যাতে কোনো হয়রানি ও দালালচক্রের দৌরাত্ম্য ছাড়া ঘরে বসেই ই-নামজারি, খতিয়ান ও ভূমি কর দিতে পারেন, সরকার সেই লক্ষ্যে কাজ করছে। প্রধান অতিথি এমপি এনামুল হক বলেন, ‘সব ডিজিটাল সেবা এক ছাদের নিচে সহজে পৌঁছে দিতেই সরকারের এই আয়োজন।’

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ আশীষ কুমার সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার কুন্ডু, সাব-রেজিষ্টার মাহবুবা মনির মিশু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, জনস্বাস্থ্য প্রকৌশলী মিলন কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, থানার এস.আই এমদাদুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হানজালা, উপজেলা জামায়াতের আমির কামরুজ্জামান জুয়েল. নায়েবে আমির আতাউর রহমান, পৌর বিএনপির সভাপতি সহিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম উপস্থিত ছিলেন।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: news@thefinancialpostbd.com, ad@thefinancialpostbd.com, hr@thefinancialpostbd.com
...
🔝