Dhaka, Tuesday | 2 June 2026
         
English Edition
   
Epaper | Tuesday | 2 June 2026 | English
তাপপ্রবাহে পুড়ছে ৪০ জেলা, বিপর্যস্ত জনজীবন
রামিসা হত্যা মামলা: আজ শুরু হচ্ছে সাক্ষ্যগ্রহণ
পদত্যাগ করলেন মন্ত্রী দীপেন দেওয়ান
তিন মাস সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা, খোলা করমজল পর্যটনকেন্দ্র
শিরোনাম:

ভাঙ্গায় বর্নিল আয়োজনে ভূমিসেবা মেলার উদ্বোধন

প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৫২ পিএম  (ভিজিটর : ২৪)

ফরিদপুরের ভাঙ্গায় “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনাঃ সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ ”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নিল আয়োজনে তিনদিন ব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকালে ভূমি মন্ত্রনালয়,ভ’মি সঙস্কার বোর্ড এবং ভ’মি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ভ’মি অফিস সংলগ্ন চত্বরে অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, সংবাদ কর্মী, আগত অতিথিদের নিয়ে একটি বর্নিল শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় সভামঞ্চে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।

ভাঙ্গা সহকারী কমিশনার (ভূমি) সাদরুল আলম সিয়ামের সভাপতিত্বে এবং উপ-সহকারী ভ’মি কর্মকর্তা খলিলুর রহমান ও ফারদিন আহমেদ এর সঞ্চালনায় এসময় সভায়  বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সপাদক মোঃ আইয়ুব মোল্লাা, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, আবাসিক প্রকৌশলী সাইদুর রহমান, ভাঙ্গা বাজার বনিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, সাংবাদিক এ,টি,এম ফরহাদ নান্নু, মজিবর মুন্সি প্রমুখ।বক্তারা ভ’মি ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার প্রসার,জনগনের হয়রানি কমানো এবং দ্রুত ও স্বচ্ছ ভ’মিসেবা নিশ্চিৎ করতে সরকারের বিভিন্ন ঊদ্যোগের প্রশংসা করেন। অনুষ্ঠানে ডিজিটাল মনিটরের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমানের  জাতীয় ভূমিসেবা অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

এফপি/জেএস
সর্বশেষ সংবাদ  
সর্বাধিক পঠিত  
YOU MAY ALSO LIKE  
Editor & Publisher: S. M. Mesbah Uddin
Editorial, News and Commercial Offices: Akram Tower, 15/5, Bijoynagar (9th Floor), Ramna, Dhaka-1000
Call: 01713-180024, 01675-383357 & 01840-000044
E-mail: [email protected], [email protected], [email protected]
...
🔝